তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২৫৫
কুতায়বা (রহঃ) .... সালিম তাঁর পিতা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন এবং রুকূতে যেতেন; রুকূ থেকে মাথা তুলতেন তখন কাঁধ বরাবর হাত উঠাতেন। ইবনু আবী উমর তাঁর রিওয়ায়াতে আরো উল্লেখ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে হাত উঠাতেন না।