তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৫৭
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ওহে জান্নাতীগণ! তারা বলবেঃ লাব্বায়কা রাব্বানা ওয়া সা’দায়কা - হে আমাদের পরওয়ারদিগার আমরা হাযির, তোমার খেদমতে হাযিরীই আমাদের নেকবখতী। আল্লাহ্ বলবেনঃ এর চেয়েও উত্তম বস্ত আমি তোমাদের দিব। তারা বলবেঃ এর চেয়েও উত্তম আর কি জিনিস হবে? তিনি বলবেনঃ তোমাদের উপর আমার সন্তুুষ্টি ঢেলে দিলাম, আমি আর কখনো তোমাদের প্রতি নারাজ হব না।