তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৬৩
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাত ও জাহান্নাম বিতর্কে প্রবৃত্ত হল, জান্নাত বললঃ আমার মাঝে দুর্বল ও দরিদ্ররা প্রবেশ করবে। জাহান্নাম বললঃ আমার এখানে প্রবেশ করবে পরাক্রমশালী এবং অহঙ্কারীরা। আল্লাহ্ তা’আলা জাহান্নামকে লক্ষ্য করে বললেনঃ তুমি আমার শাস্তির স্থান, যার সম্পর্কে আমার ইচ্ছা তোমার মাধ্যমে আমি তার প্রতিশোধ নিব। আর জান্নাতকে লক্ষ্য করে বললেনঃ তুমি আমার রহমতের স্থান, তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা রহম করব।