Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৬৬

প্রায় ১ মিনিট · ৬৮ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতে আয়তলোচনা হূরদের একটি সম্মেলন গৃহ রয়েছে। সেখানে তারা এমন সুরে গান গায় যে, সৃষ্টির কেউ কখনও এমন সুর শুনেনি। তারা বলেঃ আমরা অনন্ত সঙ্গিনী আমাদের ধ্বংস নেই; আমরা সুখ-সম্পদশালীনী, অভাব নেই আমাদের; আমরা (আমাদের মালিকদের প্রতি) তুষ্ট, অসন্তুষ্টি নেই আমাদের; মুবারক সেই ব্যক্তি যারা আমাদের এবং আমরা যাদের।

ছবি বানান