তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২৫৮
আহমদ ইবনু মানী (রহঃ) ..... আবূ আবদির রাহমান আস সুলামী (রহঃ) থেকে বর্ণনা করেন যে, উমর উবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমাদের জন্য (রুকূতে) হাটুদ্বয় ধারণ করা সুন্নাত হিসাবে নির্ধারণ করা হয়েছে। সুতরাং তোমরা তা ধারণ করবে।