তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৮৬
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতটি তিলাওয়াত করলেনঃ اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنْتُمْ مُسْلِمُونَ (হে মুমিনগণ) তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করবে আর মুসলিম না হয়ে তোমরা যেন না মর। (আল-ই ইমরান ৩ঃ ১০২) এরপরে তিনি বললেনঃ (জাহান্নামীদের খাদ্য) যক্কুমের একটা ফোঁটাও যদি দুনিয়ায় পড়ত তবে তা দুনিয়াবাসীদের যিন্দেগীই দুর্বিষহ করে তুলত। (এখন) এই জিনিস যাদের খাদ্য হবে তাদের কি অবস্থা হবে?