Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২৬০

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

মুহাম্মাদ ইবনু বাশশার বুনদার (রহঃ) ...... আব্বাস ইবনু সাহল (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন একবার আবূ হুমায়দ, আবূ উসায়দ, সহল ইবনু সা’দ এবং মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ একস্থানে একত্রিত হলেন। তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে আলোচনা করছিলেন। আবূ হুমায়দ রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে তোমাদের মধ্যে আমি ভাল জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূকূর সময় দুই হাটুতে তাঁর দুই হাত এমনভাবে স্থাপন করছিলেন যে, যেন তিনি হাটু দুটি ধরে আছেন এবং হাত দুটো পার্শ্বদেশ থেকে দূরে সরিয়ে ধনুর ছিলাম মত তা বানয়ে নিয়েছিলেন।

ছবি বানান