তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬০০
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জাহান্নামে প্রবেশকারী দুই ব্যক্তি ভীষণভাবে চিৎকার করতে থাকবে। মহান পরওয়ারদিগার বলবেনঃ এদের দুই জনকে বের করে আনা হবে তিনি তাদের বলবেনঃ এত ভীষণভাবে চিৎকার করছিলে কেন? তার বলবেঃ আপনার রহমত পেতে আমরা এরূপ করেছিলাম। তিনি বলবেনঃ তোমাদের জন্য আমার রহমত হল, তোমরা চলে যাও, জাহান্নামের যে স্থানে তোমরা ছিলে সেস্থানে নিজেদেরকে গিয়ে নিক্ষেপ কর। তারা উভয়েই সেদিকে যাত্রা করবে। তাদের একজন নিজেকে সেখানে নিক্ষেপ করবে। কিন্তু আল্লাহ্ তা’আলা জাহান্নামাগ্নিকে তার জন্য শাস্তিদায়ক শীতল বানিয়ে দিবেন। অপরজন দাঁড়িয়ে থাকবে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে না। মহান পরওয়ারদিগার তাকে বলবেনঃ তোমার সঙ্গী যেভাবে নিজেকে সেখানে নিক্ষেপ করেছে সেভাবে নিজকে নিক্ষেপ করা থেকে তোমাকে কিসে বিরত রাখল? সে বলবেঃ হে রব! আমি আশা করি আপনি তা থেকে আমাকে বের করে আনার পর পুনর্বার আর তাতে নিয়ে যাবেন না। মহান পরওয়ারদিগার বলবেনঃ তোমার আশা পূরণ করা হল। এরপর আল্লাহর রহমতে উভয়কে জান্নাতে দাখিল করে দেওয়া হবে।