তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২৬২
মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকূতে সুবহানা রাব্বিআল আযীম এবং সিজদায় সুবহানা রাব্বিআল আলা পাঠ করতেন। রহমতের আয়াত তিলাওয়াত করলে থামতেন এবং রহমতের দুআ করতেন। আযাবের আয়াত তিলাওয়াত করলে থামতেন এবং তা থেকে পানাহ চাইতেন।