Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬২২

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

আবূ আম্মার হুসায়ন ইবন হুরায়স ও ইউসুফ ইবন ঈসা (রহঃ) ... হুসায়ন ইবন ওয়াকিদ (রহঃ) থেকে (অনুরূপ) বর্ণিত আছে। আবূ আম্মার ও মাহমূদ ইবন গায়লান (রহঃ) আলী ইবন হুসায়ন ইবন ওয়াকিদ ... তৎপিতা হুসায়ন ইবন ওয়াকিদ (রহঃ) সূত্রে বর্ণিত আছে। মুহাম্মাদ ইবন আলী ইবন হাসান শাকীকী ও মাহমূদ ইবন গায়লান (রহঃ) আবদুল্লাহ্ ইবন বুরায়দা তৎপিতা বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (মুনাফিকদের জান-মাল রক্ষার জন্য) তাদের ও আমাদের মাঝে চুক্তির শর্ত হল সালাত (নামায)। যে ব্যক্তি সালাত (নামায) পরিত্যাগ করল সে কুফরী করল।

ছবি বানান