তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৪৪
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি কি জান বান্দার উপর আল্লাহর কি হক? আমি বললামঃ আল্লাহ্ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ তাদের উপর আল্লাহর হক হল যে, তারা তাঁর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে শরীক করবে না কিছুই। তিনি আবার বললেনঃ তুমি কি জান, বান্দারা যখন তা করবে তখন আল্লাহর উপর তাদের কি হক হবে? আমি বললামঃ আল্লাহ্ ও তাঁর রাসূল ভাল জানেন। তিনি বললেনঃ তখন তিনি আর তাদের শাস্তি দিবেন না।