Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৫৪

প্রায় ২ মিনিট · ১৭৯ শব্দ

তিনি বলেনঃ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি আসমানের দিকে চোখ তুলে তাকালেন। পরে বললেনঃ এ-ই হল লোকদের থেকে ইলম ছিনিয়ে নেওয়ার ক্ষণ। এমনকি ইলম বিষয়ে তাদের কোন ক্ষমতা থাকবে না। যিয়াদ ইবন লাবীদ আনসারী বললেনঃ আমাদের থেকে কেমন করে ইলম ছিনিয়ে নেওয়া হবে, অথচ আমরা কুরআন পড়েছি। আল্লাহর কসম, অবশ্যই তা আমরা পড়ব এবং আমাদের স্ত্রী-কন্যা ও সন্তান-সন্ততিদের তা পড়াব। তিনি বললেনঃ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, হে যিয়াদ। আশ্চর্য, আমি তো তোমাকে মদীনাবাসী প্রজ্ঞাবানদের একজন বলে গণ্য করতাম। ইয়াহূদী-নাসারাদের কাছেও তো এই তওরাত-ইনজিল আছে। কিন্ত কি উপকার হয়েছে তাদের? জুবায়র (রহঃ) বলেনঃ পরে আমি উবাদা ইবন সামিত (রাঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করতাম। বললামঃ আপনার ভাই আবুদ্ দারদা কি বলছেন তা কি আপনি শুনেন নি? অনন্তর আমি তাঁকে আবুদ্ দারদা (রাঃ)-এর রিওয়ায়তের বিবরণ দিলাম। তিনি বললেনঃ আবুদ্ দারদা (রাঃ) ঠিক বলেছেন। তুমি চাইলে ইলমের প্রথম যে বস্তটি উঠিয়ে নেওয়া হবে সে সম্পর্কে আমি তোমাকে বিবরণ দিতে পারি। আর তা হল খুশু-খুযু ও বিনয়। জামে মসজিদে প্রবেশ করেও তুমি হয়ত একজনকেও বিনয়াবনত দেখতে পাবে না।

ছবি বানান