তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৫৭
তিনি বলেনঃ একবার যায়দ ইবন ছাবিত (রাঃ) মারওয়ানের কাছ থেকে দুপুরের সময় বের হয়ে এলেন। আমরা নিজেদের মধ্যে বললামঃ কোন বিষয়ে জিজ্ঞাসার উদ্দেশ্যেই মারওয়ান এই সময় তাঁর কাছে খবর পাঠিয়েছিল, আমরা উঠে দাঁড়ালাম এবং বিষয়টি সম্পর্কে তাঁর কাছে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ হ্যাঁ, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শুনেছি এমন কিছু বিষয়ে আমাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ সেই ব্যক্তিকে আল্লাহ্ তা’আলা আনন্দোজ্জ্বল করুন যে ব্যক্তি আমার নিকট থেকে হাদীস শুনেছে এবং তা অন্যের নিকট পৌঁছানো পর্যন্ত সংরক্ষণ করেছে। জ্ঞান বহনকারী অনেকেই তার চেয়ে বড় জ্ঞানীর নিকট জ্ঞান পৌঁছে দিতে পারে। অনেক জ্ঞান বহনকারী ব্যক্তি নিজে প্রজ্ঞাবান নয়।