তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৬৬
তিনি বলেন, জনৈক আনসারী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে বসতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে হাদীস শুনতেন। হাদীসগুলো তাঁর খুব ভাল লাগত কিন্তু তিনি তা মনে রাখতে পারতেন না। পরে এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি তাঁর অবস্থা বর্ণনা করে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তো আপনার নিকট থেকে হাদীস শুনি, যা আমার কাছে খুব ভাল লাগে কিন্তু তা আমি মনে রাখতে পারি না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তোমার ডান হাতের সাহায্য নাও। এ কথা বলার সময় তিনি তাঁর হাত দিয়ে লেখার ইঙ্গিত করলেন।