Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৭১

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি সওয়ারী চাইতে এসে বললঃ আমার বাহনটি তো ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ অমুক লোকের কাছে যাও। সে উক্ত লোকটির কাছে গেলে সে তাকে একটি বাহন দিল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কেউ যদি কোন ভাল কাজের পথ দেখায় তবে ঐ কাজ যে ব্যক্তি নিজে করল তার সমান সে ছওয়াব পাবে। রাবী সন্দেহ প্রকাশ করেছেন যে, রাবী فَاعِلِهِ বলেছেন; না عَامِلِهِ বলেছেন।

ছবি বানান