তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৬৭৫
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি কোন ভাল কাজের প্রচলন করে আর তা অনুসৃত হয়, তবে তার কাজের ছওয়াব তো সে পাবেই উপরন্তু যারা তার অনুসরণ করেছে তাদের ছওয়াবের সমান ছওয়াবও পাবে। কিন্তু তাতে অনুসরণকারীদের ছওয়াবের মধ্যে কোন ঘাটতি হবে না। আর যদি কেউ কোন মন্দ কাজের প্রচলন ঘটায় এবং যদি তা অনুসৃত হয় তবে তার উপর নিজের গুনাহ এবং যারা তার অনুসরণ করেছেন তাদের সকলের গুনাহের দায়িত্বও বর্তাবে। কিন্তু এতে অনুসরণকারীদের নিজের গুনাহের মধ্যে কোন ঘাটতি হবে না।