Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭০১

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

তিনি বলেনঃ একদল ইয়াহূদী একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রবেশ করে (সালাম-শান্তি হউক-এর স্থলে কৌশল করে) বললঃ আসসামু আলাইকা। তোমার মরণ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ’আলাইকুম। আয়িশা (রাঃ) বলেন, আমি বললামঃ আলাইকুমুস সাম ওয়াল লা’নাত- তোমাদের প্রতি মরণ ও লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ হে আয়িশা, আল্লাহ্ তা’আলা তো সব বিষয়ে নম্র ব্যবহার ভালবাসেন। আয়িশা (রাঃ) উত্তরে বললেনঃ আপনি কি শোনেন নি এরা কি বলেছে? তিনি বললেনঃ আমিও তো বলেছিঃ আলাইকুম- তোমাদের উপর আপতিত হোক।

ছবি বানান