তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭০৩
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আরোহী ব্যক্তি সালাম দিবে পথচারী ব্যক্তিকে; পথচারী ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে; কম সংখ্যক সালাম দিবে বেশী সংখ্যককে। ইবন মুছান্না (রহঃ) তাঁর রিওয়ায়তে আরো বর্ণনা করেনঃ অল্পবয়স্ক সালাম দিবে বয়স্ককে।