তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭০৭
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি অনুমতি প্রদানের পূর্বেই পর্দা সরিয়ে ঘরের ভেতর দৃষ্টি নিক্ষেপ করে এবং পরিবারের অদর্শনীয় বস্তু দেখে ফেলে তবে সে শান্তিযোগ্য অপরাধ করল। এইরূপ করা তার জন্য হালাল নয়। সে যখন ভিতরে দৃষ্টি নিক্ষেপ করছিল তখন যদি ঘরের কোন ব্যক্তি তার সম্মুখিন হয়ে দু’চোখ ফুঁড়ে ফেলে তবে তুমি তার উপর কোন অভিযোগ আনতে পারবে না। কিন্তু কোন ব্যক্তি যদি এমন কোন খোলা দরজার সামনে দিয়ে যায় আর তাতে কোন পর্দা ঝুলানো নেই, এমতাবস্থায় ঘরের ভেতর সেই ব্যক্তির দৃষ্টি পড়ে গেলে তাতে তার কোন দোষ নেই। এই ক্ষেত্রে দোষ হবে ঘরের অধিবাসীদের।