তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭১৫
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য আমাকে ইয়াহূদীদের কিতাবের ভাষা শিখতে নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেনঃ আমার পত্রাদির ব্যাপারে কোন ইয়াহূদীর উপর আমি আস্থা রাখতে পারি না। যায়দ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ অর্ধ মাস অতিবাহিত হওয়ার পূর্বেই আমি তাঁর জন্য সে ভাষা শিখে ফেললাম। তিনি আরো বলেনঃ আমার সেই ভাষা শেখার পর তিনি যখন ইয়াহূদীদের কাছে কোন কিছু লিখতেন তখন আমিই তা লিখে দিতাম। আর তারা যখন তাঁর কাছে কিছু লিখত তখন আমি তাদের লেখা তাঁকে পাঠ করে শোনাতাম।