তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭১৭
আবূ সুফইয়ান ইবন হারব রাদিয়াল্লাহু আনহু তাঁকে বলেছেনঃ একদল কুরায়শ সহ তাঁকে ডেকে আনতে হিরাক্লিয়াস লোক পাঠিয়েছিলেন। তারা তখন ব্যবসা ব্যাপদেশে শামে অবস্থান করছিলেন। তারা তাঁর নিকট আসলেন। এরপর তিনি পূর্ণ হাদীস বর্ণনা করেন। তিনি বলেনঃ তারপর হিরাক্লিয়াস রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্রটি আনালেন। সেটি পাঠ করা হল। এতে ছিলঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে রোম প্রধান হিরাক্লিয়াসের বরাবর, সালাম তার উপর যে হেদায়াত অনুসরণ করেছে। আম্মাবাদ...।