Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭১৯

প্রায় ১ মিনিট · ১৩৬ শব্দ

তিনি বলেনঃ আমি এবং আমার দুই সঙ্গী এমন অবস্থায় আসলাম যে, ক্ষুধার কষ্টে আমাদের কান ও চোখ প্রায় অকেজো হয়ে গিয়েছিল। আমরা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের সামনে পেশ করতে লাগলাম। কিন্তু একজনও আমাদের গ্রহণ করলেন না। শেষে আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম। তিনি আমাদের নিয়ে তাঁর ঘরে আসলেন। সেখানে ছিল তিনটি বকরী। তিনি বললেনঃ এগুলোর দুধ দোহন কর। আমরা দুধ দোহন করতাম এবং প্রত্যেকেই নিজ নিজ হিস্যা পান করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিস্যা তুলে রেখে দিতাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (অনেক সময়) রাতে আসতেন এবং এমনভাবে সালাম করতেন যে, নিদ্রিতরা যেন জেগে না উঠে, আর জাগ্রতরা শুনতে পায়। এরপর তিনি মসজিদে আসতেন এবং (নফল) সালাত (নামায) আদায় করতেন। তারপর তাঁর জন্য রাখা দুধ নিয়ে তা পান করতেন।

ছবি বানান