Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭২১

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তালাশ করতে লাগলাম কিন্তু তাঁকে পেলাম না। তাই বসে থাকলাম, হঠাৎ দেখি তিনি একদল লোকের মাঝে উপবিষ্ট, অথচ আমি তাঁকে চিনতে পারি না, তাদের তিনি ইসলাহ করছিলেন। কাজ সমাধা হলে তাঁর সঙ্গে কয়েকজন উঠে দাঁড়ালেন এবং এক প্রসঙ্গে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! এই দেখে আমি বললামঃ ’আলায়কাস সালাম ইয়া রাসূলাল্লাহ্!’ আলায়কাস সালাম ইয়া রাসূলাল্লাহ্! তিনি বললেনঃ ’আলায়াকাস সালাম তো মুর্দাদের অভিবাদন। এরপর তিনি আমার দিকে এগিয়ে এলেন এবং বললেনঃ যখন কোন ব্যক্তি তার মুসলিম ভ্রাতার কাছে যাবে তখন সে যেন বলে, ’আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের উত্তর দিয়ে বললেনঃ ওয়া’আলায়কা ওয়া রহমাতুল্লাহি, ওয়া’আলায়কা ওয়া রহমাতুল্লাহ্ ওয়া’ আলায়কা ওয়া রহমাতুল্লাহ্।

ছবি বানান