তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭২৪
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসা ছিলেন। তাঁর সঙ্গে আরো লোকজন ছিল। এমন সময় তিন ব্যক্তি এল। দু’জন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এগিয়ে এল। আরেকজন চলে গেল। সে দু’জন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়িয়ে সালাম করল। একজন উপবিষ্ট লোকদের মাঝে একস্থানে ফাঁক পেয়ে সেখানে বসে পড়ল। অপরজন লোকদের পেছনে বসল। আরেকজন তো পেছনে ফিরে চলেই গিয়েছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথা শেষ করে বললেনঃ তোমাদের কি আমি তিনজন লোকের বিষয়ে অবহিত করব? একজন তো আল্লাহর দিকে এসে ঠিকানা নিয়েছে। সুতরাং আল্লাহ্ তা’আলাও তাকে ঠিকানা দিয়েছেন। আরেকজন (চলে যেতে) লজ্জা করেছে তাই আল্লাহত তার বিষয়ে লজ্জা করেছেন (এবং নিজে রহমত থেকে তাকে বঞ্চিত করেন নি)। অন্য একজন তো মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে আল্লাহ্ও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।