তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭২৮
তিনি বলেনঃ জনৈক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ্, আমাদের কারো যদি তার ভাই বা তার বন্ধুর সাথে সাক্ষাৎ হয় তবে কি সে তার অভিবাদন এর জন্য মাথা ঝুঁকাবে? তিনি বললেনঃ না। লোকটি বললঃ তা হলে কি তাকে লেপটে ধরবে এবং চুমা দিবে? তিনি বললেনঃ না। লোকটি বললঃ তা হলে কি তাকে লেপটে ধরবে এবং তার সাথে মুসাফাহা করবে? তিনি বললেনঃ হ্যাঁ।