Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৩৩

প্রায় ২ মিনিট · ২০৩ শব্দ

তিনি বলেনঃ এক ইয়াহূদী তার এক সঙ্গীকে বলল, আমাকে এই নবীর কাছে নিয়ে চল। সঙ্গীটি বললঃ নবী বলবে না। তিনি যদি তা শুনতে পান তবে তো তার চক্ষু (খুশীতে) আটখানা হয়ে পড়বে। তারা উভয়েই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল এবং তাঁকে নয়টি সুস্পষ্ট নিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি তাদের বললেনঃ আল্লাহর সঙ্গে কিছুর শরীক করবে না। চুরি করবে না, যিনা করবে না, যে প্রাণ হত্যা করা অল্লাহ্ হারাম করেছেন কোন হক ব্যতিরেকে সে প্রাণকে হত্যা করবে না, হত্যার উদ্দেশ্যে কোন নিরপরাধ ব্যক্তিকে ক্ষমতাসীনের কাছে নিয়ে যাবে না, যাদু টোনা করবে না, সুদ খাবে না, নিষ্পাপ মহিলাকে অপবাদ দিবে না, যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরায়ে পলায়ন করবে না। আর হে ইয়াহূদীগণ! বিশেষ করে তোমাদের জন্য কথা হল, তোমরা শনিবারের ক্ষেত্রে সীমালংঘন করবে না। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বলেনঃ তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’হাত ও দু’পায়ে চুম্বন করে বললঃ আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি সত্যই নবী। তিনি বললেনঃ তা হলে আমার অনুসরণ করতে তোমাদেরকে কিসে বাধা দিচ্ছে? তারা বললঃ দাউদ (আঃ) তার রবের নিকট দু’আ করেছিলেন তার বংশেই যেন সব সময় নবীর আগমন হয়। আমাদের আশঙ্কা হয় যদি আমরা আপানার অনুসরণ করি তা হলে ইয়াহুদিরা আমাদের হত্যা করে ফেলবে।

ছবি বানান