Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৪০

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

তিনি এক দল লোকের সঙ্গে এক সফরে ছিলেন। তখন এই দলের এক ব্যক্তি হাঁচি দিয়ে বললঃ আসসালামু আলাইকুম। তখন সালিম রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তোমার উপর আর তোমার মায়ের উপর ... (এই কথা শুনে) লোকটি যেন মনে মনে রাগাম্বিত হল। তখন তিনি বললেনঃ শোন, আমি তো তাই বলেছি, যা নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ এক ব্যক্তি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হাঁচি দিয়ে বললঃ আসসালামু আলাইকুম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেনঃ তোমার উপর আর তোমার মায়ের উপর। (এরপর বললেন), তোমাদের কেউ যখন হাঁচি দিবে তখন সে যেন বলেঃ আলহামদু লিল্লাহ্ রাব্বিল আলামীন, আর যে ব্যক্তি জওয়াব দিবে সে যেন বলেঃ ইয়ার হামুকাল্লাহ। এরপর হাঁচিদাতা যেন বলেঃ ইয়াগফিরুল্লাহু লী ওয়ালাকুম।

ছবি বানান