তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৪৭
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলা হাঁচি পছন্দ করেন কিন্তু হাই না পছন্দ করেন। সুতরাং তোমাদের কারো হাঁচি এলে সে যদি বলে 'আলহামদুলিল্লাহ্' তবে যে কেউ তা শুনতে পাবে তার উপর হক হল 'ইয়ারহামুকাল্লাহ্' বলা। আর হাফিকার (হাই তোলার) ব্যাপার হল, তোমাদের কারো যদি হাই উঠে তবে যথাসাধ্য সে যেন তা রোধ করে এবং সে যেন হাঃ হাঃ না করে। কেননা এটি শয়তানের পক্ষ থেকে। সে তাতে হাসে।