Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৫৭

প্রায় ১ মিনিট · ৬৩ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দশটি বিষয় হল ফিতরতের অঙ্গঃ মোচ ছাটা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, নখ কাটা, আঙ্গুলের গাঁটসমূহ ধৌত করা, বগল তলার চুল উপড়ানো, নাভির নিচের চুল কামান, পানি দিয়ে ইস্তিনজা করা। মুসআব (রহঃ) বলেনঃ দশমটি ভুলে গিয়েছি। তবে আমার মনে হয় তা হল কুলি করা।

ছবি বানান