তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৬৯
তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা সতরের কতটুকু অবলম্বন করব আর কতটুকু ছড়ব? তিনি বললেনঃ তোমার স্ত্রী ও দাসী ছাড়া সকলের নিকট থেকে সতরের হিফাজত করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেনঃ যদি একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে অবস্থান করে তাহলে? তিনি বললেনঃ যথাসম্ভব তোমার সতর যেন কেউ না দেখে সে ব্যবস্থা করবে। আমি বললামঃ যদি কোন পুরুষ একাকি থাকে? তিনি বললেনঃ লজ্জা করার ক্ষেত্রে তো আল্লাহ্ তা’আলা অধিক হকদার।