তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৭৮
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তিনি এবং মায়মূনা রাদিয়াল্লাহু আনহা বসা ছিলেনঃ উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেনঃ আমরা তাঁর কাছে ছিলাম এমন সময় ইবন উম্মে মাকতূম আগমন করলেন এবং তাঁর কাছে এসে ঢুকলেন। এ ঘটনাটি ছিল আমাদের প্রতি পর্দার নির্দেশ নাযিল হওয়ার পরের। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তার থেকে পর্দা কর। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! ইনি কি অন্ধ নন? তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না এবং আমাদের চিনতে পারছেন না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা দু’জন কি অন্ধ হয়ে গেছ? তোমরা কি তাকে দেখছ না?