তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৭৯৪
তিনি বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! সতর কতটুকু হেফজত করব আর কতটুকু এর ছাড়ব? তিনি বললেনঃ স্ত্রী ও তোমার মালিকানাভূক্ত দাসী ছাড়া তোমার সতর হেফাযত করবে। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! যদি কোন সম্প্রদায় পরস্পর মিলিত হয়? তিনি বললেনঃ যদি সম্ভব হয় যে কেউ যেন তোমার সতর না দেখে, তবে কাউকে সতর দেখাবে না। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! কেউ যদি একাকী থাকে? তিনি বললেনঃ লজ্জা করার ক্ষেত্রে আল্লাহ্ অধিক হকদার।