তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮০৯
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি বিষয়ের নির্দেশ এবং সাতটি বিষয়ের নিষেধ করেছেন। তিনি আমাদের জানাযার অনুসরণ, রোগীর খোঁজ নেওয়া, হাঁচিদাতার উত্তর দেওয়া, দাওয়াতকারীর দাওয়াত কবূল করা, মজলুমের সাহায্য করা, কসমকারীকে দায়িত্ব মুক্ত করা ও সালামের উত্তর দানের নির্দেশ দিয়েছেন। আর যে সাতটি জিনিস নিষেধ করেছেন তা হল, সোনার আংটি, রূপার বরতন ব্যবহার করা এবং রেশম, দীবাজ, ইস্তাবরাক ও কিসসী-এর পোষাক পরিধান করা।