তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮১৮
যে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু কাবা (এক জাতীয় পোষাক) বন্টন করলেন। কিন্তু মাখরামা রাদিয়াল্লাহু আনহু-কে এর কছিুই দেননি। তখন মাখরামা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেনঃ হে প্রিয় বৎস, আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে নিয়ে চল। মিসওয়ার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাঁর সঙ্গে গেলাম। তিনি বললেনঃ (নবীজীর ঘরে যেয়ে) প্রবেশ কর এবং তাঁকে আমার কথা বলে ডেকে নিয়ে এস। অনন্তর আমি তাঁকে ডেকে নিয়ে আসলাম। তিনি ঐ কাবাসমূহের একটি কাবা নিয়ে বের হয়ে আসলেন এবং বললেনঃ তোমার জন্য লুকিয়ে রেখেছিলাম। মিসওয়ার রাদিয়াল্লাহু আনহু বলেনঃ মাখরামা এটির দিকে তাকালেন। পরে বললেনঃ মাখরামা সন্তুষ্ট।