তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮২৫
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যখন তিনজন থাকবে তখন এক সঙ্গীকে বাদ দিয়ে দুইজনে চুপে চুপে কথা বলবে না। সুফইয়ান (রহঃ) তাঁর রিওয়ায়ত বলেছেনঃ তৃতীয়জনকে বাদ দিয়ে দুইজনে চুপে চুপে কথা বলবে না। কেননা এ জিনিস তাকে চিন্তিত করবে।