তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮২৯
সা’দ ইবন আবূ ওয়াক্কাস ছাড়া আর কারো জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা-মাতা কুরবান- এ কথা বলেন নি। তিনি উহূদ যুদ্ধের দিন তাকে বলেছিলেন, তীর নিক্ষেপ কর তোমার জন্য আমার পিতা-মাতা কুরবান, আরো বলেছিলেন, তীর নিক্ষেপ কর, হে শক্তিশালী যুবক।