তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮৪০
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার বহু নাম আছেঃ আমি মুহাম্মাদ (প্রশংসিত), আমি আহমদ (সর্বাধিক প্রশংসাকারী), আমি মাহী- যার মাধ্যমে আল্লাহ্ ত’আলা কুফরকে বিলীন করেন, আমি হাশিম- আমার পদাঙ্কে লোকদের হাশর করা হবে, আমিই আকিব - যার পরে কোন নবীর আগমন ঘটবে না।