তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮৪৭
উমরাতুল কাযা (সুলহে হুদায়বিয়্যার পরবর্তী বছর) এর সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন। তখন আবদুল্লাহ্ ইবন রাওয়াহা তাঁর সামনে হেঁটে যাচ্ছিলেন আর (কবিতায়) বলছিলেনঃ হে কাফির গোষ্ঠি! তোমরা তাঁর পথ ছেড়ে দাঁড়াও। আজ তাঁর অবতরণের স্মরণে তোমাদের এমন আঘাত করব যে মাথার খুলি তার স্থান থেকে বিচ্যুত হবে আর বন্ধু বন্ধুর কথা ভুলে যাবে। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেনঃ হে ইবন রাওয়াহা! আল্লাহর হেরেমে এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কবিতা আবৃত্তি করছ! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে উমর! একে তার কাজে ছেড়ে দাও। এদের মাঝে এ কবিতাগুলোর আঘাত তীরের চেয়েও আরো দ্রুত ক্রিয়াশীল।