Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮৮০

প্রায় ২ মিনিট · ২৬২ শব্দ

তাঁর একটি তাক ছিল তাতে তিনি শুকনো খেজুর রাখতেন। কিন্তু শয়তান জিন এসে রাতে তা নিয়ে যেত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ বিষয়ে অভিযোগ জানালেন। তিনি বললেনঃ যাও, এটিকে যখন দেখবে বলবে, বিসমিল্লাহ্, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছেন, চল। রাবী বলেনঃ আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু এটিকে পাকড়াও করলেন। এটি তখন কসম করল যে, পুনর্বার তা করবে না। ফলে তিনি এটিকে ছেড়ে দিলেন। অনন্তর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। তিনি বললেনঃ তোমার বন্দী কি করল? আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু বললেনঃ কসম করে বলল যে, পুনর্বার তা করবে না। তিনি বললেনঃ সে মিথ্যা বলেছে। আর তার অভ্যাসই হল মিথ্যা বলা। রাবী বলেনঃ আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু সেটিকে আরেকবার পাকড়াও করলেন এবারও সে কসম করল যে, পুনর্বার আর আসবে না। ফলে তিনি এটিকে ছেড়ে দিলেন। অনন্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। তিনি বললেনঃ তোমার বন্দী কি কর্ম করল? আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু বললেনঃ কসম করেছে, সে আর করবে না। তিনি বললেনঃ মিথ্যা বলেছে। তার অভ্যাসই হল মিথ্যা বলা। পরে আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু তাকে আবার পাকড়াও করলেন। বললেনঃ এবার তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে না নিয়ে আর ছাড়ব না। সে বললঃ আমি আপনাকে একটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি। তা হল আপনার ঘরে আয়াতুল কুরসী পড়বেন। তাহলে আপনার কাছে শয়তান বা অনিষ্টকর অন্য কিছু আসতে পারবে না। অনন্তর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেনঃ তিনি বললেনঃ তোমার বন্ধী কি করল? আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু সে যা বলেছিল সে সম্পর্কে তাঁকে জানালেন। তিনি বললেনঃ এবার সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী।

ছবি বানান