তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮৮৪
মুহাম্মাদ ইবন ইসমাঈল (রহঃ) বর্ণনা করেন যে, হুমায়দী (রহঃ) বলেনঃ আল্লাহ্ তা’আলা আসমান ও যমীনে আয়তুল কুরসী অপেক্ষা মহান আর কিছু সৃষ্টি করেননি। আবদুল্লাহ্ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটির তাফসীরে সুফইয়ান (রহঃ) বলেনঃ আয়াতুল কুরসী হল আল্লাহর কালাম। আর আসমান ও যমীনে আল্লাহর সকল সৃষ্টি থেকে তাঁর কালাম তো মহান হবেই।