Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮৯৫

প্রায় ১ মিনিট · ১১৬ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক সাহাবী বললেনঃ হে অমুক, তুমি কি বিয়ে করেছ? লোকটি বললঃ না, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কসম, আমার কাছে বিয়ে করার মত কিছু নেই। তিনি বললেনঃ তোমার সাথে কি কুল হুওয়াল্লাহু আহাদ নেই? লোকটি বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ কুরআনের এক-তৃতীয়াংশ। তোমার সঙ্গে কি ইযা জা-আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ্ সূরাটি নেই? লোকটি বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ কুরআনের এক-চতুর্থাংশ। তোমার সঙ্গে কি কুল ইয়া আয়্যূহাল কাফিরূন সূরাটি নেই? লোকটি বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ কুরআনের এক-চতুর্থাংশ। তোমার সঙ্গে কি ইযা যুল যিলাতিল আরদু সূরাটি নেই? লোকটি বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ কুরআনের এক-চতুর্থাংশ। বিয়ে করে নাও। বিয়ে করে নাও।

ছবি বানান