তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৮৯৭
তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আসছিলাম। তখন তিনি শুনতে পেলেন এক ব্যক্তি ’কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ’ পড়ছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে ওয়াজিব করে নিল। আমি বললামঃ কি ওয়াজিব করে নিল? তিনি বললেনঃ জান্নাত।