তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯০০
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা একত্র হও আমি তোমাদের কাছে কুরআনের এক-তৃতীয়াংশ তিলাওয়াত করতে যাচ্ছি। তখন যাদের একত্র হওয়ার তাঁরা একত্র হলেন। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে এলেন এবং ’কুল হুওয়াল্লাহু আহাদ’ তিলাওয়াত করলেন। পরে হুজরায় চলে গেলেন। আমাদের একজন আরেকজনকে বলতে লাগল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ’আমি তোমাদের নিকট কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করব।’ মনে হয়, এখন আসমান থেকে তাঁর কাছে (এই বিষয়ে) খবর এসেছে (তাই তিনি হুজরায় চলে গেলেন)। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বের হয়ে আসলেন। বললেনঃ আমি বলেছিলাম, তোমাদের কাছে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করব। শোন, এই সূরাটি হল কুরআনের এক-তৃতীয়াংশের সমপরিমাণ।