তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৩৫
তিনি বলেনঃ বদর যুদ্ধের দিন রোমকরা পারস্যের উপর বিজয় লাভ করে। মু’মিনদের তাতে আনন্দ হয়। এই প্রসঙ্গে (পূর্বে) নাযিল হয়েছিলঃ (يَفْرَحُ الْمُؤْمِنُونَ)। আলীফ-লাম-মীম রোমকরা পরজিত হয়েছে। নিকটবর্তী অঞ্চলেও কিন্তু তারা এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে। কয়েক বছরের মধ্যেই। পূর্বেই ও পরের সব সিদ্ধান্ত আল্লাহরই। আর সেই দিন মু’মিনগণও হর্ষোৎফুল্লাহ্ হবে (সূরা রূম ৩০ঃ ১-৫)। পারস্যের উপর রোমকদের বিজয়ে মু’মিনরা আনন্দিরা হয়। হাদীসটি এই সূত্রে হাসান গারীব।غَلَبَتْ ওغُلِبَتْ উভয় রূপেই পঠিত আছে। তিনি বলেনঃ এরাغَلَبَتْ (পরাজিত) ছিল পরেغُلِبَتْ (বিজয়ী) হয়। নাসর ইবন আলী (রহঃ)-ও এইরূপ ভাবেغَلَبَتْ পাঠ করেছেন।