Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৩৯

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেছেন, আমরা শামে গিয়েছিলাম। তখন আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে সাক্ষাত করতে গেলাম। তিনি জিজ্ঞাসা করলেনঃ আবদুল্লাহ্ (ইবন মাসঊদ)-এর কিরাআত অনুসারে পাঠ করতে পারে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি? লোক আমার দিকে ইঙ্গিত করল। আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ আবদুল্লাহকে (وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَالذَّكَرِ وَالأُنْثَى) আয়াতটি কিভাবে পাঠ করতে শুনেছ? আমি বললামঃ তাঁকে পাঠ করতে শুনেছি যে, (واللَّيْلِ إِذَا يَغْشَى) আবূ দারদা রাদিয়াল্লাহু আনুহ বললেনঃ আল্লাহর কসম, আমিও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এইভাবেই পাঠ করতে শুনেছি। এরা (এখানকার ক্বারীরা) চায় আমিও পড়িوما خلق। কিন্তু এদের অনুসরণ করব না।

ছবি বানান