Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৫৩

প্রায় ২ মিনিট · ১৮১ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার সালাতে উম্মুল কুরআন (সূরা ফাতিহা) পাঠ করবে না তার সালাত (নামায) হবে ক্রটিযুক্ত, অসম্পূর্ণ। রাবী আবদুর রহমান (রহঃ) বলেন, আমি বললামঃ হে আবূ হুরায়রা, আমি তো অনেক সময় ইমামের পেছনে থাকি। তিনি বললেনঃ হে পারস্য সন্তান, তখন মনে মনে তা পাঠ করবে। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি আল্লাহ্ তা’আলা ইরশাদ করেনঃ আমি সালাত (সূরা ফাতিহা)-কে আমার ও আমার বান্দার মাঝে দুই ভাগে অর্ধাঅর্ধি বিভক্ত করে দিয়েছি। তার অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আর আমার বান্দারা যা চাইবে তাই পাবে। বান্দা সালাতে দাঁড়িয়ে বলেঃ আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন। তখন আল্লাহ্ তা’আলা বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলেঃ আর রাহমানির রাহীম। আল্লাহ্ বলেনঃ বান্দা আমার ছানা ছিফাত করেছে। বান্দা বলেঃ মালিকি ইয়াও মিদ্দীন। আল্লাহ্ বলেনঃ আমার বান্দা আমার মর্যাদা দিয়েছে। এতটুকু হল আমার। আমার এবং আমার বান্দার মাঝে হল, ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তা’ঈন। সূরার শেষ অংশ হল আমার বান্দার। বান্দা আমার কাছে যা চাইবে তা পাবে। বান্দা বলেঃ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সীরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালায্যাল্লীন।

ছবি বানান