Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৭৭

প্রায় ২ মিনিট · ২০৬ শব্দ

তিনি বলেন, ইয়াহূদীদের কোন মহিলার হায়য হলে তারা তার সঙ্গে একত্রে আহার করত না, পান করত না এমন কি কোন ঘরে পর্যন্ত একত্রিত হত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ্ সুবহানাহু তা’আলা নাযিল করেনঃ يَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى ’’আপনাকে তারা জিজ্ঞাসা করে হায়য সম্পর্কে। বলে দিন, তা হল অশুচি।’’ (২ঃ ২২২) তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে একত্রে পানাহার করতে, ঘরে একত্রে বসবাস করতে এবং সঙ্গত হওয়া ছাড়া আর সব কিছুর অনুমতি দিলেন। ইয়াহূদীরা বললঃ সব বিষয়ে আমাদের সাথে বিরোধিতা করা তার উদ্দেশ্য। রাবী বলেন, তখন আব্বাস ইবন বিশর এবং উসায়দ ইবন হুযায়র রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন এবং তারা তাঁকে ইয়াহূদীদের আলোচনা সম্পর্কে জ্ঞাত করলেন। বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা স্ত্রীদের সাথে হায়য অবস্থায় সঙ্গত হওয়া শুরু করলে কেমন হয়? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা পরিবর্তিত হয়ে গেল। এমনকি আমাদের মনে হচ্ছিল তিনি তাঁদের উভয়ের উপর রাগ করেছেন। তাঁরা উভয়ে চলে গেলেন। তাঁদের দু’জনের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু দুধ হাদ্ইয়া এল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তাঁদের পেছনে পেছনে তাঁদের জন্য পাঠিয়ে দিলেন। তাঁরা দু’জনেই তা পান করলেন। আমরা তখন বুঝতে পারলাম যে, তিনি তাদের দু’জনের উপর রাগ করেন নি।

ছবি বানান