তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২৯৮
আহমদ ইবনু মানী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পর নিম্নোক্ত দু’আটি পড়তে যতক্ষণ লাগে এর বেশি বসতেন না। (اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ) - ’’হে আল্লাহ আপনি শান্তিময়, আপনার থেকে ই আসে শান্তি, আপনি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদাশীল সত্তা’’