Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৮০

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেনঃ উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি তো হালাক হয়ে গেছি। তিনি বললেনঃ কিসে তোমাকে হালাক করল? উমর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ রাতে আমার বাহনটি উল্টো করে ব্যবহার করে ফেলেছি। রাবী বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে কোন উত্তর দিলেন না। তখন রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই আয়াতটি নাযিল হয়ঃ نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ ’তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্রে। অতএব যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পার।’ (২ঃ ২২৩) সুতরাং সামনের দিক থেকেও পার বা পেছনের দিক থেকে সঙ্গত হতে পার। তবে মলদ্বার এবং হায়য অবস্থা থেকে বেঁচে থাকবে।

ছবি বানান