Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৮২

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেন, আয়িশা রাদিয়াল্লাহু আনহা তাঁর জন্য কুরআনের একটি কাপি লিখতে আমাকে নির্দেশ দিলেন এবং বললেনঃ যখন এই আয়াতটি পৌঁছবে আমাকে জানাবে। আয়াতটি হলঃ (حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى) ’তোমরা সালাতের প্রতি যত্নবান বিশেষত মধ্যবর্তী সালাতের।’ (২ঃ ২৩৮) আমি যখন এই আয়াতটিতে পৌছি তখন তাঁকে অবহিত করলাম। তিনি আমাকে লিখালেনঃ (حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى وَصَلاَةِ الْعَصْرِ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ) ’’তোমরা সালাতের প্রতি যত্নবান হবে বিশেষত মধ্যবতী সালাতের এবং সালাতুল আসবের আর আল্লাহর জন্য দাঁড়াবে বিনীতভাবে।’’ তিনি বললেনঃ আমি তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শুনেছি।

ছবি বানান